ads

শুক্রবার , ২৩ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কিশোর নিখোঁজ

খবর টি পড়েছেন : ২৫৯
শেরপুরে কিশোর নিখোঁজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহর থেকে জাহিদ (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ২৩ মার্চ শুক্রবার দুপুরে শহরের গৃর্দানারায়ণপুরস্থ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ওই কিশোর নিখোঁজ হয়। সে গাইবান্ধা সদর উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে এবং শেরপুর শহরের রাজবল্লভপুর রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, সম্প্রতি শহরের গৃর্দানারায়ণপুরস্থ এক ঘনিষ্ঠজনের বাসায় থেকে কিশোর জাহিদ স্থানীয় রাজবল্লভপুর রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়ন করছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে সে ওই বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে যায়। এরপর বহু খোঁজাখুজিসহ স্থানীয়ভাবে মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি। হালকা-পাতলা গড়নের ওই কিশোরের উচ্চতা সাড়ে ৩ ফুট ও গায়ের রঙ উজ্জল শ্যামলা। তার গায়ে ছিল হালকা সবুজ রঙের হাফ হাতা গেঞ্জী ও পরনে ছিল থ্রি কোয়ার্টার খাকি রঙের প্যান্ট। আর পায়ে ছিল হলুদ রঙের প্লাস্টিকের স্যান্ডেল। সে ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলে।
এদিকে ওই নিখোঁজের ঘটনায় সন্ধ্যায় সদর থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৮৯৬, তাং-২৩/০৩/১৮ ইং) করা হয়েছে। ওই নিখোঁজ কিশোরের সন্ধান পেলে সদর থানায় কিংবা তার ঘনিষ্ঠজন মোঃ বিপুল মিয়ার সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ-০১৭২৪-৫৭১০৭০,০১৯১৯-৫৭১০৭০।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর ও জামালপুরে হাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads