ads

বৃহস্পতিবার , ২২ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সেবা সপ্তাহে পৌরসভার বিশেষ মশক নিধন অভিযান

খবর টি পড়েছেন : ২২০
শেরপুরে সেবা সপ্তাহে পৌরসভার বিশেষ মশক নিধন অভিযান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে দেশব্যাপী সেবা সপ্তাহের অংশ হিসেবে শেরপুরে বিশেষ মশকনিধন শুরু হয়েছে। ২২ মার্চ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার উদ্যোগে জেলা জজ আদালত অঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ এম.এ নূর। ওইসময় তিনি মশকমুক্ত শহর গড়ার লক্ষ্যে পৌরসভার উদ্যোগে অভিনন্দন জানিয়ে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত সবুজায়ন নগর গড়ার উপরও গুরুত্বারোপ করেন।
এ উপলক্ষে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে জেলা বার ভবন অঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মোসলেহ উদ্দিন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব প্রমুখ। ওইসময় যুগ্ম জেলা জজ-২ সুদীপ্তা সরকার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তালুকদার, নাহিদ সুলতানা ও মোমিনুন্নেছা খানম, পৌরসভার স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ফারুক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরপর জেলা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা বার ভবন অঙ্গণে মশক নিধনের স্প্রে করা হয়।
পৌরসভার সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম জানান, মশকনিধন অভিযান শেরপুর পৌরসভার একটি চলমান প্রক্রিয়া। তবে এবার সেবা সপ্তাহ উপলক্ষে শহরে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজধানীতে গারো মা-মেয়ে হত্যা ॥ নালিতাবাড়ীতে র‌্যাবের হাতে… পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছেন শেখ হাসিনা ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads