ads

বৃহস্পতিবার , ২২ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে গারো মা-মেয়ে হত্যা ॥ নালিতাবাড়ীতে র‌্যাবের হাতে গ্রেফতার ৪

খবর টি পড়েছেন : ১৪২
রাজধানীতে গারো মা-মেয়ে হত্যা ॥ নালিতাবাড়ীতে র‌্যাবের হাতে গ্রেফতার ৪
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ রাজধানীর গুলশানে গারো মাকে শ্বাসরোধে ও মেয়ে সুজাতাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব। ২১ মার্চ বুধবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিয়মনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে সঞ্জিব চিরান (২১), রাজু সাংমা ওরফে রাসেল, প্রবীণ সাংমা (১৯) ও শুভ চিসিম ওরফে শান্ত (১৮)।
বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার এলাকায় র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গত এক মাস আগে সঞ্জিব তার বন্ধু শান্ত ও প্রবীণের সঙ্গে খালা সুজাতার বাসায় চুরির পরিকল্পনা করেন। সঞ্জিব ধারণা করে, খালার পরিবারের সবাই চাকরি করে তাই তাদের বাসায় ৫-৬ লাখ টাকা থাকতে পারে। স্টার সানডে উপলক্ষ্যে আনন্দ ফুর্তি করার জন্য এ চুরির পরিকল্পনা করেন তারা। প্রায় এক বছর আগে সুজাতার স্বামী আশিষ সঞ্জিবকে ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি দেয়। বেতন বেশি দাবি করায় এক মাস পরে চাকরি ছেড়ে শেরপুরে ফেরত যায়। তখন থেকেই খালা সুজাতার বাসায় আসা-যাওয়া ছিল সঞ্জিবের। চুরির পরিকল্পনা অনুযায়ী গত ১৯ তারিখ বন্ধু শান্ত ও প্রবীণকে নিয়ে ঢাকায় আসে সঞ্জিব। ঢাকার কুড়িলে একটি আবাসিক হোটেলে কর্মরত তাদের বন্ধু রাজুকে ঢাকায় আসার বিষয়টি জানায় এবং রাজুর আরেক বন্ধুর বাসায় ওদিন রাত্রিযাপন করেন।
মুফতি মাহমুদ খান আরও বলেন, পরদিন ২০ মার্চ সকালে সঞ্জিব, শান্ত ও প্রবীণ রাজুর কর্মস্থলে যায় এবং রাজুকে তাদের পরিকল্পনার কথা জানায়। রাজুর কাছ থেকে একটি ছুরি নেয় সঞ্জিব। তারপর তারা ৪ জন মিলে সকাল ৯টায় খালা বেসেতের বাসার নিচে যায়। সে সময় বাসায় অনেকে থাকায় তারা সারাদিন বাইরে ঘোরাঘুরি করেন। পরে আনুমানিক বিকেল ৩টার দিকে তারা বেসেতের বাসায় প্রবেশ করেন। তখন বেসেত ও তার মেয়ে মায়াবী বাসায় ছিল। আত্মীয় হিসেবে বেসেত তাদেরকে চা-বিস্কিট খেতে দেয়। পরে খাল বেসেত সঞ্জিবকে দুইশ’ টাকা দিয়ে দেশীয় মদ ‘চু’ আনতে বলেন।
সঞ্জিব মদ নিয়ে আসলে সবাই মিলে মদ পান করে এবং পরিকল্পনা অনুযায়ী সুজাতাকে বেশি মদ পান করিয়ে নেশাগ্রস্ত করে ফেলেন। এ সময় সুজাতার মেয়ে মায়াবী তার কর্মস্থলে চলে যায়। তখন তারা চারজন চুরি করতে উদ্ধত হলে বাসায় সুজাতার মা বেসেত চলে আসেন। তাদের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে ভেবে প্রথমে বেসেতকে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। তারপর ওই বাসা থেকে আরেকটি ছুরি ও সঙ্গে আনা ছুরি দিয়ে মদ্যপ সুজাতাকে কুপিয়ে খুন করেন শান্ত ও সঞ্জিব। তখন ঘরে অনেক খোঁজাখুঁজি করেও টাকা না পেয়ে বাসা থেকে বের হয়ে যায়।
বাসা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর এসে নালিতাবাড়ির টিকিট কাটে এবং তাদের ব্যবহৃত ছুরি কাউন্টারের পেছনে ফেলে যায়। তারা গ্রেফতার এড়াতে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের কালাচাঁদপুরের ক-২৫ নম্বর বাড়ির চতুর্থ তলায় গারো সম্প্রদায়ের মা বেসেত চিরান (৬৫) ও মেয়ে সুজাত চচিরানকে (৪০) হত্যা করে সঞ্জীব চিরান ও তার ৩ বন্ধু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এলডিসি স্ট্যাটাস হতে বাংলাদেশের নিম্ন মধ্য আয়ের দেশে… পরবর্তী সংবাদ শেরপুরে সেবা সপ্তাহে পৌরসভার বিশেষ মশক নিধন অভিযান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads