ads

বৃহস্পতিবার , ২২ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছেন শেখ হাসিনা ॥ শ্রীবরদীতে ফজলুল হক চাঁন এমপি

খবর টি পড়েছেন : ১৭৯
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছেন শেখ হাসিনা ॥ শ্রীবরদীতে ফজলুল হক চাঁন এমপি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সরকারদলীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা। তিনি ২২ মার্চ বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী উপজেলার কেকেরচর ইউনিয়নে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি বলেন, স্বপ্ন ছাড়া কোন জাতি উন্নতির শীর্ষে উঠতে পারে না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের। স্বাধীনতা লাভের পর জাতির জনক অর্থনৈতিক সংগ্রাম শুরু করে যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন স্বাধীনতা বিরোধীরা তাকে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার পর জাতির অগ্রযাত্রা থেমে যায়। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু করেছিলেন, মাত্র ৯ বছরে তা দৃশ্যমান হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি মরহুম এমএ বারীর ছেলে মোহসিনুল বারী রুমি অভিযোগ করে বলেন, শ্রীবরদী-ঝিনাইগাতী আওয়ামী লীগকে ধংস করতে অনুপ্রবেশকারী ও রাজাকার সন্তানদের নেতা বানানো হয়েছে। তাই এরা বিএনপি-জামায়াতের পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক।
লঙ্গরপাড়া বাজারে আয়োজিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলা যুবলীগ আহবায়ক রেজাউল ইসলাম জুয়েল, কৃষক নেতা বানেজ আলী প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতে জহুরুল ইসলামকে সভাপতি ও জাহেদুল হক উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এরপর সাংসদ চাঁন ইউনিয়ন আওয়ামীলীগ ও কৃষকলীগ কার্যালয়ের উদ্বোধন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সেবা সপ্তাহে পৌরসভার বিশেষ মশক নিধন অভিযান পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads