শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে আনন্দ শোভাযাত্রা হয়েছে। ২২ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপজেলা পরিষদের উপজেলা প্রকৌশলীর কার্যালয়, শ্রীবরদী থানা কার্যালয়, আবাসিক প্রকৌশলীর কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, পল্লী উন্নয়ন বোর্ড, ইউনিয়ন ভূমি অফিস, জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সরকার দলীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
























