ads

বুধবার , ২১ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর ॥ নকলায় ইসি মাহবুব তালুকদার

খবর টি পড়েছেন : ১৬২
নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর ॥ নকলায় ইসি মাহবুব তালুকদার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ওইসময় তিনি বলেন, নির্বাচন কমিশন প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর। এক্ষেত্রে কোথাও কোন ধরনের শিথিলতা প্রকাশের সুযোগ নেই। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যতটুকু কঠোর হওয়া প্রয়োজন ততটুকু কঠোর হওয়ার জন্য তিনি রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আচরণবিধি মেনে চলার আহবান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচনী আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আশা ব্যক্ত করেন, আসন্ন উপ-নির্বাচনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের মাধ্যমে নকলা উপজেলাবাসী প্রমাণ করবেন যে, তাঁরা একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন।
শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ, শেরপুরের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি, ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম সোহাগ ও শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ আলতাব আলী প্রমুখ।
সভায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মোতাসিন বিল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাকসুদুল আলম, র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা, বিজিবি ময়মনসিংহের সুবেদার সুদর্শন বড়–য়া, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক পরবর্তী সংবাদ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্যে শ্রীবরদী আনন্দ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads