ads

মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক

খবর টি পড়েছেন : ২৬৪
শেরপুরে শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মোঃ সাগর (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মো. জয়নাল আবেদীন। ২০ মার্চ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চান্দেরনগর বন্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ওই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী সাগর সদর উপজেলার কামারিয়া গ্রামের জহুরুল হকের ছেলে। আহত সাগরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাগর বিদ্যালয়ে যায়। ওই সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন সাগরসহ কয়েক শিক্ষার্থীকে মাটি কাটতে বলেন। কিন্তু সাগর মাটি কাটতে রাজী না হওয়ায় প্রধান শিক্ষক অন্য শিক্ষার্থীদের দিয়ে সাগরকে ধরে তাঁর অফিস কক্ষে নিয়ে যান। ওই সময় তিনি (প্রধান শিক্ষক) বাঁশের মোটা বেত দিয়ে সাগরের শরীরে মারপিট করেন। এতে সাগরের দুই পায়ের উরুতে রক্তাক্ত জখম হয়। মারধরে সাগর হাতের কনুইয়ে ও বুকে ব্যথা পায়। খবর পেয়ে সাগরের মা কুলছুম বেগম বিদ্যালয়ে গিয়ে ছেলেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে এলাকাবাসীর সহায়তায় বিকেল ৪টার দিকে সাগরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। মা কুলছুম ওই ঘটনার জন্য দায়ী প্রধান শিক্ষকের বিচার ও শাস্তি দাবি করেছেন।
এদিকে সাগরকে মারধরের অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন মুঠোফোনে বলেন, মাটি কাটা নয়-এটি ‘অন্য ব্যাপার’। এরপর তিনি লাইন কেটে দেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। কোন শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এ বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আগামীকাল বুধবার এসএমসির সভা আহ্বান করা হবে।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম মৃধা বলেন, ঘটনার ব্যাপারে শিক্ষার্থীর অভিভাবকের নিকট থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরণ উপলক্ষে শেরপুরে তথ্য… পরবর্তী সংবাদ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর ॥ নকলায় ইসি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads