ads

মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌর মেয়র লিটন সংবর্ধিত

খবর টি পড়েছেন : ৫১৭
শেরপুরে পৌর মেয়র লিটন সংবর্ধিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় শেরপুর পৌর নিউমার্কেটের আভ্যন্তরীণ রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজ বাস্তবায়ন করায় পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পৌর পরিষদ ও সংশ্লিষ্ট পৌর কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৯ মার্চ সোমবার রাতে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে নিউমার্কেট চত্ত্বরে ওই সংবর্ধনা দেওয়া হয়। ওইসময় গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের হাতে সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন। পরে একে একে প্যানেল মেয়র, কাউন্সিলর পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
পৌর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফর রহমান নতুনে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী সুরুজ, সহ-সভাপতি এমদাদুল হক হীরা, জিয়াউর রহমান জুয়েল, দিদার জামান, জহুরুল হক, ডাঃ আঃ সালাম ফরিদুজ্জামান সামসুল হুদা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএ মাসুদ।
সংবর্ধনার জবাবে গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, পৌর নিউমার্কেটের ব্যবসায়ীদের বিভিন্ন সময় তাদের দাবি-দাওয়া বাস্তবায়নসহ মার্কেটের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের যথাসাধ্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তাদের দাবি অনুযায়ী মার্কেটের দু’টি গেইট, ল্যাট্রিনসহ সকল অসমাপ্ত কাজগুলো শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সকল ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও সংবর্ধিতরা হচ্ছেন প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল, প্যানেল মেয়র-২ তৌহিদুর রহমান বিদ্যুৎ, প্যানেল মেয়র-৩ হোসনে আরা বেগম নাজমা, কাউন্সিলর হাবিবুর রহমান, রহুল আমীন, বাদশা মিয়া, মোঃ রাশেদুল ইসলাম, আব্দুল মালেক, আমীর হোসাইন বাদশা তালুকদার, সংরক্ষিত কাউন্সিলর হামিদা রহমান, মাহমুদা ইয়াসমিন ডলি। এছাড়াও অন্যান্যরা হলেন পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিম, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর এনসিটিএফ’র সাবেক সভাপতি বর্ষণকে সম্মাননা প্রদান পরবর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে ২ কলেজ ছাত্রের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads