ads

মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর এনসিটিএফ’র সাবেক সভাপতি বর্ষণকে সম্মাননা প্রদান

খবর টি পড়েছেন : ২০৩
শেরপুর এনসিটিএফ’র সাবেক সভাপতি বর্ষণকে সম্মাননা প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)’র সাবেক সভাপতি বর্ষণ কারুয়াকে সম্মাননা প্রদান করা হয়েছে। ১৯ মার্চ সোমবার বিকেলে জেলা শিশু একাডেমীতে আয়োজিত এনসিটিএফ’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তার হাতে ওই সম্মানা তুলে দেন প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খান। সংগঠনের দায়িত্ব পালনকালে দক্ষ সংগঠক হিসেবে তাকে ওই সম্মাননা প্রদান করা হয়।
এনসিটিএফ’র নবনির্বাচিত কমিটির সভাপতি রাফিউল মোস্তফা দ্বীপের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন’র সিআইপি আসাদুজ্জামান আসাদ, জেলা এনসিটিএফ’র সদ্য বিদায়ী সভাপতি দুর্জয় সরকার তীর্থ, বিদায়ী সাধারণ সম্পাদক অরিত্র চন্দ্র ঝলক, দিগন্ত সাহা, রজত সাহা অন্তু, আকাশ দেসহ নবগঠিত ও বিদায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক তাবাসসুম সুস্মী।
এদিকে এনসিটিএফর’র সাবেক সভাপতি বর্ষণ কারুয়া ওই সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুরের বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বর্ষণ কারুয়া ২০১২-২০১৪ পর্যন্ত চাইল্ড পার্লামেন্ট মেম্বার হিসেবে এবং ২০১৪-২০১৬ মেয়াদে জেলা এনসিটিএফ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শিশু… পরবর্তী সংবাদ শেরপুরে পৌর মেয়র লিটন সংবর্ধিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads