ads

মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে ২ কলেজ ছাত্রের ৫ বছরের সাজা

খবর টি পড়েছেন : ১৭৭
শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে ২ কলেজ ছাত্রের ৫ বছরের সাজা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা ও ধর্ষণে ব্যর্থ হয়ে ডেগার মেরে আহত করার দায়ে ২ কলেজ ছাত্রকে ৫ বছরের কারাদ- দিয়েছে আদালত। ২০ মার্চ মঙ্গলবার দুপুরে শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ওই সাজার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের হাওড়াপাড়া গ্রামের আশেদ আলীর ছেলে আরিফ মিয়া (২২) ও একই গ্রামের সুরুজ আলীর ছেলে লাল চাঁন মিয়া (২০)।
শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, রায়ে একইসাথে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে ২ মাসের কারাদ- দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের উপস্থিতিতেই ওই রায় ঘোষনা করা হয়। তিনি বলেন, আসামীরা অনার্স পড়–য়া শিক্ষার্থী হওয়ায় বয়স ও সার্বিক বিবেচনায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) খ/৩০ ধারায় (ধর্ষণ চেষ্টা ও পরষ্পর যোগসাজসের অভিযোগ) সর্বনি¤œ সাজা ঘোষণা করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে পিপি জানান, শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের হাওড়াপাড়া গ্রামের অনার্স পড়–য়া কলেজ ছাত্র আরিফ মিয়া একই গ্রামের জঙ্গলদী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে নানাভাবে উত্যক্ত করতো। একপর্যায়ে প্রেমের প্রলোভনে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ২০১৭ সালের ২৮ মার্চ রাতে ওই স্কুলছাত্রী নিজ বসতঘরে তার ছোট বোনের সাথে ঘুমিয়ে ছিলো। মধ্যরাতে আরিফ মিয়া তার সহযোগী লালচাঁনকে সাথে নিয়ে স্কুলছাত্রীর ঘরের দরজার বান কেটে বসতঘরে প্রবেশ করে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। স্কুলছাত্রী সেসময় ঘুম থেকে জেগে নিজের শ্লীলতাহানি রক্ষার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে আরিক তার হাতে থাকা ডেগার দিয়ে স্কুলছাত্রীকে আঘাত করে। এতে তার হাতে জখম হয়ে আহত হয়। স্কুলছাত্রীর ডাক-চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এলে ধর্ষন চেষ্টাকারি আরিফ তার সহযোগীকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মামা বাদী হয়ে আরিফ ও লালচাঁনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনছার আলী গত বছরের ১০ জুলাই আদালতে আরিফ ও লালচাঁনকে অভিযুক্ত করে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করে। ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার শিশু আদালতর বিচারক অভিযুক্ত আরিফ ও লালচাঁনকে ৫ বছরের কারাদ-ের সাজার রায় ঘোষনা করেন।
আসামীপক্ষে অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল মামলাটি পরিচালনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পৌর মেয়র লিটন সংবর্ধিত পরবর্তী সংবাদ শেরপুরে পরিবার পরিকল্পনা মেলা উপলক্ষে পরিকল্পনা ও মতবিনিময়…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads