ads

মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবার পরিকল্পনা মেলা উপলক্ষে পরিকল্পনা ও মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৯৬
শেরপুরে পরিবার পরিকল্পনা মেলা উপলক্ষে পরিকল্পনা ও মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ উপলক্ষে পরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক আলী প্রমুখ। ওইসময় সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আগামী ২৯ ও ৩০ মার্চ ডিসি উদ্যান চত্বরে পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ অনুষ্ঠিত হবে। মেলায় ২০টি স্টল স্থান পাবে। মেলার প্রথম দিনে সকালে আলোচনা সভা, দুপুরে নবদম্পতি, ১-২ সন্তানের দম্পতি এবং স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহীতাদের নিয়ে ক্যুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতাসহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
এরপর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শ্লোগানে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এক পৃথক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে ২ কলেজ ছাত্রের… পরবর্তী সংবাদ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরণ উপলক্ষে শেরপুরে তথ্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads