ads

শনিবার , ১৭ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪০
শেরপুরে সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শুক্রবার বিকেলে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট সুব্রত কুমার দে ভানু। এতে সভাপতিত্ব করেন যথাক্রমে সংগঠনের সদর উপজেলা কমিটির আহবায়ক যাদব চন্দ্র ঘোষ ও পৌর কমিটির আহবায়ক অজয় চক্রবর্ত্তী।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ ও দিলীপ পোদ্দার, মা ভবতাঁরা মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রকাশ দত্ত, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ উদ্দিন ও এ কে এম মোছাদ্দেক ফেরদৌসী, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, এডভোকেট তাপস কুমার সিংহ রায় প্রমুখ।
পরে সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের কণ্ঠভোটে সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে ভোলানাথ ঘোষ ও শুভ্র সাহাকে এবং পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে অজয় চক্রবর্ত্তী ও রাজন সরকারকে নির্বাচিত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আনন্দ টিভির শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন… পরবর্তী সংবাদ শেরপুরে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে সাইকা চ্যাম্পিয়ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads