ads

শনিবার , ১৭ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে সাইকা চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ১৫৭
শেরপুরে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে সাইকা চ্যাম্পিয়ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর ‘মিমোজা-বিয়ন টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে শেরপুর ইয়ং ক্রিকেটার্স এসোসিয়েশন (সাইকা) চ্যাম্পিয়ন ও অ্যামেচার ক্লাব রানারআপ হয়েছে। ১৭ মার্চ শনিবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাইকা ৮ উইকেটে অ্যামেচার ক্লাবকে পারজিত করে। সকালে টস জিতে অ্যামেচার ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯০ রান করে। দলের পক্ষে ওপেনার শিপন ৩৪ রানে অপরাজিত থাকেন এবং উইকেট কিপার-ব্যাটসম্যান ১৬ এবং তুনির ১৪ রান করেন। অপরদিকে, ৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাইকা ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৯২ রান তুলে জয়ী হয়। সাইকার অলরাউন্ডার সৌমিক ৩৪ রান এবং ওপেনার সাব্বির অপরাজিত ২৯ রান ও রাতুল ১০ রানে অপরাজিত থাকেন। সাইকার দু’টি উইকেট তুলে নেন অ্যামেচার ক্লাবের অধিনায়ক জাকির হোসেন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম এবং বিশেষ অতিথি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় ডিএসএস সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএসএ কর্মকর্তা মুকছেদুর রহমান হিমু, আব্দুল ওয়াদুদ অদু, শিল্পপতি আনিসুর রহমান, প্রেসক্লাব সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ছাড়াও নগদ যথাক্রমে ১০ হাজার টাকা ও ৭ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। সাইকা’র অলরাউন্ডর সৌমিক ৪ ওভার বল করে এক মেডেন সহ ১২ রানে ২ উইকেট এবং ব্যাট হাতে ৩৪ রান করায় ‘ম্যান অব দি ফাইনাল’ পুরষ্কার লাভ করেন। এছাড়া সাইকার অলরাউন্ডার সনিক ‘ম্যান অব দি সিরিজ’ ও ‘বিগ সিক্স’ পুরষ্কার, সাব্বির সর্বোচ্চ রান সংগ্রাহক, অ্য্যামেচার ক্লাবের বোলার শিমুল সর্বোচ্চ উইকেট শিকারী এবং শিপন সেরা ফিল্ডারের পুরষ্কার লাভ করেন। ফাইনালের সেরা দর্শকের পুরষ্কার দেওয়া হয় নারী নেত্রী আইরীন পারভীনকে।
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক ব্যবসা প্রতিষ্ঠান মিমোজা এন্টারপ্রাইজ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ও ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান বিয়ন লিমিটেড এ টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে। চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় স্থানীয় ৮টি দল নক আউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে। দলগুলো হলো-শেরপুর ইয়ং ক্রিকেটার্স এসোসিয়েশন (সাইকা), মৈত্রিবাড়ী ক্রিকেট ক্লাব (এমসিসি), উত্তরা স্পোর্টিং ক্লাব, শেরপুর ক্রিকেট ক্লাব, সবুজ সেনা, খেলোয়াড় কল্যাণ সমিতি, এ্যামেচার ক্লাব ও কাকলী স্পোটির্ং ক্লাব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের… পরবর্তী সংবাদ কবি সংঘ বাংলাদেশ’র ঝিনাইগাতী উপজেলা শাখা কমিটি গঠন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads