স্টাফ রিপোর্টার ॥ সদ্য সম্প্রচারে আসা বিনোদন ও সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিভি লিমিটেডের ‘আনন্দ টিভি’র শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সময় বিডি২৪ডটকম’র সম্পাদক মারুফুর রহমান মারুফ। সম্প্রতি ঢাকার বনানি চেয়ারম্যান বাড়িস্থ এটিভি লিমিটেডের নিজস্ব ভবনের বাণিজ্যিক কার্যালয়ে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস ও ম্যানেজিং ডিরেক্টর নূরুল ইসলাম ওই নিয়োগ পত্রটি মারুফের কাছে হস্তান্তর করেন। এটিভি লিমিটেডের ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে মারুফকে শেরপুর জেলা প্রতিনিধি নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, শেরপুর প্রেসক্লাবের সদস্য মারুফ ২০১০ সালে ‘দৈনিক প্রথম প্রহর’ এর শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি, জাতীয় মানবাধিকার সোসাইটি, শেরপুর জেলা শাখার সহ-সভাপতি ও ‘দৈনিক প্রথম কথা’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে আনন্দ টিভির শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা।
























