ads

শনিবার , ১৭ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীতে কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ২৭৮
শেরপুরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীতে কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে জেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ শনিবার দুপুরে শহরের খরমপুর খাদ্যগুদাম মোড়স্থ আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সমাজকল্যাণ সম্পাদক তাপস সাহা, জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল ও জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, সাবেক প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল, শহর কৃষক লীগের সভাপতি রুকনুজ্জামান রঞ্জু, সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব, ছাত্রলীগ নেতা শাহিন প্রমুখ।
পরে এক দোয়া মাহফিলে অংশ নেন অতিথি, দলীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস… পরবর্তী সংবাদ আনন্দ টিভির শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads