ads

শনিবার , ১৭ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৫৩
শেরপুরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ শনিবার সকালে কালেক্টরেট ভবন অঙ্গণে স্থাপিত অস্থায়ী বেদীতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এরপর পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মাদ্রাসা শিক্ষার্থী জাহিদুল ইসলাম, স্কুল শিক্ষার্থী আবুল হাসান সৌরভ, সুমাইয়া জান্নাত সুমী প্রমুখ।

Shamol Bangla Ads

এনডিসি মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৃত্যুঝুঁকি মোকাবেলা করে ফেরারী ফাঁসির আসামীকে পাকড়াও করলেন… পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীতে কৃষকলীগের আলোচনা সভা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads