ads

বৃহস্পতিবার , ১৫ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৃত্যুঝুঁকি মোকাবেলা করে ফেরারী ফাঁসির আসামীকে পাকড়াও করলেন ঝিনাইগাতীর ওসি

খবর টি পড়েছেন : ১৬১
মৃত্যুঝুঁকি মোকাবেলা করে ফেরারী ফাঁসির আসামীকে পাকড়াও করলেন ঝিনাইগাতীর ওসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ মৃত্যুঝুঁকি মোকাবেলা করে হান্নান মিয়া নামে ফাসির এক ফেরারী আসামীকে পাকড়াও করতে সক্ষম হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। ১৫ মার্চ বৃহস্পতিবার দুুপুরে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই ঘটনা ঘটে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মনিরুউজ্জামান ওরফে হান্নান মিয়ার বিরুদ্ধে ২০০৬ সালের ৮ মে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩) দায়ের হয়। পরে ওই মামলায় ২০১৬ সালে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন আসামী হান্নান মিয়াকে মৃত্যদন্ডাদেশ প্রদান করলে সে এরপর থেকেই ফেরারী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ^াসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হান্নান মিয়াকে গ্রেফতার করতে গেলে তার কাছে থাকা ছুরি দিয়ে ওসিকে হত্যার চেষ্টা চেষ্টা চালায়। এক পর্যায়ে আসামী হান্নান ওই ছুরি দিয়ে ওসির ডান হাতের কবজিতে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ওসি বিপ্লব আহত হন। তবে সাথে সাথেই সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় ওই ফেরারী আসামীকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন ওসি।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস শ্যামলবাংলা২৪ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পৃথকভাবেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রাজু হত্যা মামলার আসামীদের গ্রেফতার-বিচার দাবিতে মানববন্ধন পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads