ads

শনিবার , ১৭ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি সংঘ বাংলাদেশ’র ঝিনাইগাতী উপজেলা শাখা কমিটি গঠন

খবর টি পড়েছেন : ১৮৪
কবি সংঘ বাংলাদেশ’র ঝিনাইগাতী উপজেলা শাখা কমিটি গঠন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ কবি সংঘ বাংলাদেশ এর ঝিনাইগাতী উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে। ১৬ মার্চ শুক্রবার ঝিনাইগাতী উপজেলার কাচারীপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে ১৩ সদস্যের কার্যকরী কমিটি ও ৩ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ। কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মোঃ মঞ্জুরুল হক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, সহ-সভাপতি নবীজল হক রানা, সাধারণ সম্পাদক আল হারুন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ জয়, কোষাধ্যক্ষ মোছাঃ আনোয়ারা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফরিদ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনির, সদস্য ছামিউল হক, নাজমুল হোসেন পাপন, আলমগীর হোসেন ও শাহরিয়ার সুমন। উপদেষ্টাগণ হলেন রবেতা ম্রং, প্রভাষক রফিকুল ইসলাম ও প্রভাষক সাইফুল ইসলাম।
কবি সংঘ বাংলাদেশ এর সভাপতি তালাত মাহমুদ বলেন, আমরা চরম প্রতিযোগিতার যুগে বাস করছি। এ সময় যেকোন ক্ষেত্রে টিকে থাকতে হলে চাহিদা মাফিক যোগ্যতা ও দক্ষতার কোন বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশে আলো, বাতাস, মাটি ও পানির যে অপূর্ব সমন্বয়- তাতে এদেশের ঘরে ঘরে প্রতিভার জন্ম হয়। কিন্তু অনুকূল পরিবেশ, উৎসাহ আর পৃষ্ঠপোষকতা না থাকায় এসব প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। অথচ প্রতিভাই একটি জাতির মৌল সম্পদ। কবি তালাত মাহমুদ আরও বলেন, কবিরা প্রকৃতির সন্তান। প্রকৃতির প্রয়োজনেই যুগে যুগে কালজয়ী কবির আবির্ভাব ঘটে।
কবি সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য কবি শিক্ষক ও সাংবাদিক মঞ্জুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ ও কেন্দ্রীয় সদস্য ছড়াকার মোস্তাফিজুল হক। কবি ও শিক্ষক আল হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি মাওলানা মোখলেছুর রহমান, কবি ও সাংবাদিক নবীজল হক রানা, কবি কাওছার আহম্মেদ জয়, কবি আবুল কালাম আজাদ, কবি শেখ ফরিদ প্রমুখ। আলোচনা সভায় কবি সংঘ বাংলাদেশ এর গুরুত্ব ও আবশ্যকতার ব্যাখ্যা করা হয় এবং সকল নবীন প্রবীণ কবিকে কবি সংঘ বাংলাদেশ এর পতাকাতলে শরীক হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভায় ঝিনাইগাতী উপজেলার ২৫ জন নবীন ও প্রবীন কবি উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে সাইকা চ্যাম্পিয়ন পরবর্তী সংবাদ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads