স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও এডভোকেট এমকে মুরাদুজ্জামান। ওইসময় প্রধান অতিথি আইনজীবী সহকারীদের পোষাক-পরিচ্ছদ, চাল-চলনসহ সকল ক্ষেত্রে পরিবর্তন এবং টাউট-দালালমুক্ত আদালত অঙ্গণ গড়তে সহায়তার উপর গুরুত্বারোপ করে আইনজীবী সমিতির তরফ থেকে বার্ষিক অনুদানের সহায়তাসহ ব্যক্তিগত তরফ থেকে সহকারী সমিতির কল্যাণ তহবিল গঠনের লক্ষ্যে এককালীন ১০ হাজার ও অন্যান্য অতিথিরা ৫ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন।
সহকারী সমিতির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, নির্বাহী সদস্য এডভোকেট রেদওয়ানুল হক আবীর, সহকারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর প্রমুখ। সভা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সহকারী আমিনুল ইসলাম।
























