ads

বৃহস্পতিবার , ১৫ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৬৬
শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’-এ শ্লোগানকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা মাইকিংয়ের মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট ভবন চত্বরে এক র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, সহকারি পুলিশ সুপার মিথুন সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার, চেম্বার সভাপতি মো. মাসুদ, মহিলা জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, চেম্বার আহ্বায়ক মনিজা মাসুদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আরিফুল ইসলাম, বিসিকের ব্যবস্থাপক তামান্না মহল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, ক্যাব সদস্য সচিব হাকিম বাবুলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় ভোক্তা অধিকার ও দায়িত্ব, ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দ- সম্বন্ধে আলোকপাত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে রাজু হত্যা মামলার আসামীদের গ্রেফতার-বিচার দাবিতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads