ads

বুধবার , ১৪ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডায়াবেটিস সচেতনতা দিবস; কিছু কথা ॥ ইমাম হোসেন ঠান্ডু

খবর টি পড়েছেন : ২০২
ডায়াবেটিস সচেতনতা দিবস; কিছু কথা ॥ ইমাম হোসেন ঠান্ডু
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

‘শৃংখলাই জীবন’ এই মূলমন্ত্র নিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পথচলা শুরু হয়েছিল ডা: মোহাম্মদ ইব্রাহিম নামে মহান ব্যক্তিটির উদ্যোগে। হাটি হাটি পা-পা করে মহান ব্যক্তিটি হয়ে উঠেছিলেন এই উপমহাদেশের পথিকৃৎ। আজ সারা বিশ্বে ডায়াবেটিস রোগ নিয়ে গবেষণা হচ্ছে। রোগ নির্ণয়ে চলছে নতুন নতুন প্রচেষ্টা। এভাবেই চলছে ডায়াবেটিস নামক ঘাতক রোগটি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা। ডায়াবেটিস রোগটি সু-প্রাচীন। এর বহু পর্যায় পেরিয়ে বহুমূত্র নাম ধারণ করে পরবর্তীতে চিকিৎসা ক্ষেত্রের আধুনিকতায় ডায়াবেটিস নামে আমরা সবাই জানি। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পথিকৃৎ সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ মোহাম্মদ ইব্রাহিম ঢাকার সেগুনবাগিচায় একটি ছোট্ট টিনসেডে ১৯৫৬ সনের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিলেন। ডায়াবেটিক সমিতি স্বাস্থ্যসেবার ৬২ বছর পূর্ণ করলো।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিবছর ২৮ ফেব্রুয়ারি সারা বাংলাদেশে ‘ডায়াবেটিস সচেতনতা দিবস (সমিতির প্রতিষ্ঠা দিবস) উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে থাকে। পদযাত্রা (র‌্যালি), বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগনের মধ্যে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশসহ সারা বিশ্বে ডায়াবেটিস রোগ ব্যাপকহারে বেড়ে যাচ্ছে। ২০১৭ সালের হিসাব অনুযায়ী বিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৪২.৫ কোটি। এর তিন চতুর্থাংশ বাস করে নিম্ন ও মধ্য আয়ের দেশসমূহে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৭১ লক্ষেরও বেশি লোক ডায়াবেটিসে আক্রান্ত বলে ধারণা করা হয়। এই ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। ডায়াবেটিস সম্পর্কে সচেতন না হলে এবং এ রোগ নিয়ন্ত্রণ না করলে যে কোনো ডায়াবেটিক রোগীর কিডনি, চোখ, হৃদপিন্ড, পা ইত্যাদি মারাত্মকভাবে আক্রান্ত হতে পারে। এ রোগ সম্পর্কে সচেতনতা এবং যথাযথ চিকিৎসার অভাবে অসংখ্য লোক অন্ধত্ব ও পঙ্গুত্ব বরণ করা ছাড়াও অকালে মৃত্যুবরণ করছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রায় প্রতিটি জেলায় এমনকি বিভিন্ন উপজেলায় এর শাখা খোলে বর্তমানে ৭৩টি শাখা ডায়াবেটিস রোগীদের সচেতনতা বৃদ্ধিসহ সেবা প্রদান করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় শেরপুর ডায়াবেটিক সমিতি শেরপুর জেলার গন্ডি পেরিয়ে পার্শ্ববর্তী জেলা জামালপুর, বকশীগঞ্জ, রৌমারী, রাজিবপুর, হালুয়াঘাট, ফুলপুর থেকে আগত রোগীসহ বর্তমানে প্রায় ২৫ হাজার রোগীর সেবা প্রদান করে যাচ্ছে। দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে আশার বিষয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আজ লক্ষ লক্ষ মানুষ এই সেবা দ্বারপ্রান্তে পেয়ে সেবা গ্রহণ করছে। ডায়াবেটিস যেমন নিরব ঘাতক ব্যাধি তেমনি নিয়মিত চিকিৎসা ও খাদ্যাভাস নিয়ন্ত্রণ করে দীর্ঘ সময় সুস্থ থাকা সম্ভব। তাই আপনি সচেতন হউন নিয়মিত সেবা গ্রহণ করুন।
ডায়াবেটিস রোগের লক্ষণ: অতিরিক্ত প্র¯্রাব, প্রচন্ড তৃষ্ণা, প্রচুর ক্ষুধা, ওজন কমতে থাকা, ক্লান্ত লাগা, গা চুলকানো, চোখে অস্পষ্ট দেখা, মহিলাদের ঋতুচক্রের পরিবর্তন, কেটে গেলে না শুকানো, খোশ-পাচড়া, ফোঁড়া ইত্যাদি চর্মরোগ দেখা দেওয়া। প্র¯্রাব রক্তের রুটিন পরীক্ষায় ধরা পড়ে ডায়াবেটিস। ডায়াবেটিস ধড়া পড়লে নিয়মিত ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা গ্রহণ, বছরে কমপক্ষে একবার বা প্রতি ছয় মাসে একবার চোখ, কিডনি পরীক্ষা করা দরকার। শারীরিক পরিশ্রম ও ব্যায়াম, খাদ্যাভাস পরিবর্তন না করলে ও সুশৃংখলিত জীবন না মানলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব নয়। মনে রাখতে হবে শৃংখলাই জীবন। আপনাকে পরিহার করতে হবে ধূমপান, তামাক, জর্দ্দা। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত ৩০ মিনিট হাটুন (খালি পায়ে হাটা নিষেধ) খাদ্য তালিকায় চর্বি ও মিষ্টি জাতীয় খাদ্য যেমন: গরু ও খাসীর মাংস, চিংড়ি মাছ, দুধ, মাখন, ছানা, ঘি, ডাল্ডা, নারিকেল কম খাবেন (চিনি, গ্লুকোজ, গুড় একদম নিষেধ)। শাক-সব্জি ও মাছ বেশি খাবেন। আঁশযুক্ত খাবার, প্রয়োজনীয় ভিটামিন খাদ্য ও টক জাতীয় খাবার অভ্যাস করুন। মনে রাখবেন ডায়াবেটিস আজীবনের রোগ। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ রোগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস সম্পর্কে প্রতিটি মানুষের জ্ঞান থাকা ও সচেতনতা বৃদ্ধি জরুরী। ডায়াবেটিস সচেতন হউন দীর্ঘ সময় সুস্থ জীবন যাপন করুন।
লেখক: আইনজীবী ও সাধারণ সম্পাদক, শেরপুর ডায়াবেটিক সমিতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মিমোজা-বিয়ন টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads