ads

শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রফিক নগর এসএসসি সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৭৯
শেরপুরে রফিক নগর এসএসসি সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী শেরপুরের সাহসী ব্যক্তিত্ব প্রয়াত ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের নামে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন রফিক নগর এসএসসি সংঘের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় রফিক নগর গ্রীন গ্রাউন্ডে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। এতে প্রধান আলোচক ছিলেন উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসীন আলী আকন্দ।
রফিক নগর এসএসসি সংঘের সভাপতি এডভোকেট গোলাম হক সরকারের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন ও পৌর কাউন্সিলর মাহমুদা ইয়াসমিন ডলি।
রফিক নগর এসএসসি সংঘের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোশারফ হোসেন, সমাজ সেবক আসাদুজ্জামান লায়ন প্রমুখ।
প্রধান অতিথি ছানুয়ার হোসেন ছানু কান্দাপাড়া মহল্লাকে ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের নামানুসারে রফিক নগর নামকরনের জন্য শেরপুর পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জ্ঞাপন করে রফিক নগর এসএসসি সংঘের যেকোন জনহিতকর কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস দেন। ওইসময় রফিক নগর এসএসসি সংঘের পক্ষ থেকে প্রধান অতিথি ছানুয়ার হোসেন ছানুকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রফিক নগর এসএসসি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট গোলাম হক সরকার, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, প্রচার সম্পাদক কামাল উদ্দিনসহ একটি প্রতিনিধি দল রফিক নগর এসএসসি সংঘের পক্ষ থেকে শেরপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের কনিষ্ঠতম বার সভাপতি হলেন আধার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads