ads

শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

খবর টি পড়েছেন : ৩২১
শ্রীবরদীতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় প্রানেস সোম (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রানেস সোম শ্রীবরদী পৌরসভার মধ্য বাজার এলাকার মৃত রমেশ সোমের ছেলে।
নিহতের ভাই ভবেশ সোমের ছেলে দিপন সোম অভিযোগ করেন, গত ২২ জানুয়ারি ভোর সোয়া ৪টার দিকে হঠাৎ প্রানেস সোম অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার শামীম আলম তার চাচাকে কোন প্রকার প্রাথমিক চিকিৎসা প্রদান না করেই শুধুমাত্র রেজিষ্টারে অন্তর্ভূক্ত করে রাখেন। ওই সময় প্রানেস সোমের ভাইয়ের স্ত্রী রোগীকে দেখার জন্য ওই চিকিৎসককে বেশ কয়েক বার অনুরোধ করলেও তিনি রোগীকে না দেখেই তার চেয়ারে বসে থাকেন এবং তাদের অকথ্য ভাষায় গালি-গালাজ করে।
ওইসময় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাসকিয়া তাসিন আহম্মেদ হাসপাতাল সংলগ্ন স্টাফ কোয়ার্টার থেকে আসতে আসতে জরুরী বিভাগের বেডে শুয়ে থাকা অবস্থায় কোন প্রকার চিকিৎসা ছাড়াই ভোর পৌণে ৫টার দিকে প্রানেস সোম মারা যায়। পরে জরুরী বিভাগের চিকিৎসক তাসকিয়া তাসিন আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার পর নিহতের স্বজন ও এলাকাবাসী দাবি করেন, উপ-সহকারী মেডিকেল অফিসার মোঃ শামীম আলমের অবহেলার কারনেই তার মৃত্যু হয়েছে। যদি তিনি সে সময় রোগীকে প্রাথমিক চিকিৎসা দিতেন তাহলে হয়তোবা তিনি মারা যেতেন না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (প.প) কর্মকর্তা ডাঃ ইমরান হোসেনকে মৌখিক অভিযোগ জানালে তিনি অভিযুক্ত ওই চিকিৎসককে ৮ ফেব্রুয়ারি আউটডোর ও ইমারজেন্সি বিভাগ থেকে সাময়িক বহিষ্কার করেন। তার ওই শাস্তিতে অসন্তুষ্টি প্রকাশ করে নিহতের ভাতিজা দিপন সোম ১৯ ফেব্রুয়ারি জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন নিহতের স্বজনদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রফিক নগর এসএসসি সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা… পরবর্তী সংবাদ শেরপুরে চলছে ৬৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads