ads

শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

খবর টি পড়েছেন : ২৬১
শেরপুরে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ শেরপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে মাহবুব ইসলাম রাজু (৩০) নামে এক যুবককে। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শহরের দিঘারপাড় মহল্লার বলবল বাজারের পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাজু শেরপুর পৌর শহরের শেখহাটী মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে এবং পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নানের ছোট ভাই। ওই ঘটনায় অ্যাডভোকেট আব্দুল মান্নান বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কেউ একজন ফোন করে পাওনা টাকা দেওয়ার কথা বলে রড-সিমেন্ট ব্যবসায়ী রাজুকে বাড়ি থেকে ডেকে নেয়। রাত ৯টার দিকে তার স্ত্রী তাকে ফোন করলে রাজু জানায়, সে খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এসেছে। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করলেও রাতে তার কোনো হদিস পায়নি। সকালে ধানক্ষেতে তার গলাকাটা লাশ পাওয়া যায়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল তার লাশ। একটি সূত্র জানিয়েছে, আইপিল জুয়ার পাওনা টাকা নিয়ে একটি চক্রের সাথে দ্বন্দ্বের জের ধরে ওই হত্যার ঘটনা ঘটেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ওই ঘটনায় একটি হত্যা মামলা রেকর্ড হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকুসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ খুনিদের ধরতে কাজ করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পিকনিক থেকে ফেরার পথে কিশোরের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে তরুণ ব্যবসায়ী রাজুর দাফন সম্পন্ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads