ads

শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তরুণ ব্যবসায়ী রাজুর দাফন সম্পন্ন

খবর টি পড়েছেন : ২১৬
শেরপুরে তরুণ ব্যবসায়ী রাজুর দাফন সম্পন্ন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আর্থিক লেনদেনের ঘটনায় দুর্বৃত্তের হাতে নিহত পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নানের ছোটভাই তরুণ ব্যবসায়ী মাহবুব ইসলাম রাজুর (৩০) দাফন সম্পন্ন হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওইসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, মরহুমের বড়ভাই অ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ফজলুর রহমান, স্থানীয় পৌর কাউন্সিলর রহুল আমিন প্রমুখ। এতে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। পরে শেখহাটি কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ফোন করে পাওনা টাকা দেওয়ার কথা বলে রড-সিমেন্ট ব্যবসায়ী রাজুকে বাড়ি থেকে ডেকে নেয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে শহরের দিঘারপাড় মহল্লার বলবল বাজারের পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা পরবর্তী সংবাদ দেশের কনিষ্ঠতম বার সভাপতি হলেন আধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads