নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্লাড ব্যাংক অব নকলা’র উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী ঝুমুর সিনেমা হল মোড়ে ২ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করাসহ আগ্রহী রক্ত দাতাদের তথ্য সংগ্রহ করা হয়। রক্তের গ্রুপ নির্ণয়ের দায়িত্বে ছিলেন রাকিবুল হাসান রাজু ও মেডিক্যাল টেকনোলজিস্ট আয়শা আলম জুঁই।
এসময় ব্লাড ব্যাংক অব নকলা ও স্বাধীন ফাউন্ডেশনের আরিফুর রহমান, মোস্তফা শাকুর পাভেল, মুমিনুল হক সুমন, মকিব হাসান মামুন, আরিফ জামান, শামীম আহমেদ, কৃষ্ণ প্রসাদ কালোয়ার, জুয়েল রানা, রাজিব হাসান, আতিকুর রহমান মাসুম, আবদুল্লাহ আল আমিন, আশিকুর রহমান প্রিন্স, মাহমুদুল হাসান জিহান, এ এস এম সিফাত, রাকিবুল হাসান নাঈম, রাকিবুর রহমান রাকিব, নাসিম হক, মিনহাজ আল আবেদীন, আরিফ হাসান জয়, সাব্বির আলম প্রান্ত, কামরুল হাসান, তৌফিকুর রহমান তুহিন, রাজিব, লিমন, লোকমান, জান্নাত লিওন ও সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।
























