স্টাফ রিপোর্টার ॥ সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করা ও জনগণের দোড়গোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় শেরপুরে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শহরের ডিসি উদ্যান চত্ত্বরে ফিতা কেটে ওই মেলার উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এর আগে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওই সময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক।
মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরসহ ৮৪টি স্টল রয়েছে। এছাড়া মেলায় প্রতিদিন সন্ধ্যায় এক নজরে সরকারের আইসিটি বিষয়ক অর্জন উপস্থাপন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর ক্যুইজ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র, কবিতা পাঠের আসর এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
























