শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় এবং অসাম্প্রদায়িক ভিজিটাল দেশ গড়ার দীপ্ত প্রত্যয় নিয়ে শেরপুরের শ্রীবরদীতে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্র্যাদায় উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পন করা হয়। আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, লোকাল বয়েজ, সন্ধানি খেলারঘর আসর, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সমাজিক, সাং¯ৃ‹তিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত করণ রাখা হয়। প্রত্যুষে স্ব-স্ব সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন হতে শহীদ মিনার পর্যন্ত প্রভাত ফেরী প্রদর্শিত হয়।
সকাল ১০.৩০ টায় শহীদ শাহ্ মুতাসিম বিল্লাহ্ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক চাঁন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আশরাফ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন ও পৌর মেয়র আবু সাইদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, জেলা পরিষদ সদস্য আব্দুলাহেল আল আমিন, আবু জাফর, কোহিনুর আক্তার, আয়শা সিদ্দিকা রুপালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহ্াজ আমিনুল ইসলাম, আ’লীগ নেতা আলহ্াজ আবুল কালাম আজাদ, ইউ.পি.চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান। ওইসময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
























