স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে মোটর সাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত ও তার ২ বন্ধু গুরুতর আহত হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলার সীমান্ত সড়কের চৈতাজানী এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী কিশোর রিয়ান (১৫) ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আহতরা হচ্ছে বাপ্পী (১৬) ও রিফাত (১৭)। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বুধবার বিকেলে রিয়ান তার অপর ২ কিশোর বন্ধু বাপ্পী ও রিফাতকে নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি যাচ্ছিল। ওইসময় শেরপুর সীমান্ত সড়ক শ্রীবরদীর উপজেলায় চৈতাজানী এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি খাদে পড়ে গেলে ওই ৩ কিশোর গুরুতর আহত হয়। পরে আহতদের এলাকাবাসী উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে রিয়ান মারা যায়।
























