নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের দক্ষিণ মধ্যবাজার তেলপট্টি এলাকায় মঙ্গলবার গভীর রাতে ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ২১ ফেব্রুয়ারি বুধবার সকালে থানার সেকেন্ড অফিসার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ব্যবসায়ীরা জানান, প্রথমে ব্যবসায়ী গোলাম মোস্তফার তেলের মিলের টিনের চাল কেটে চোর দোকানে প্রবেশ করে। এরপর একে একে হাজী নুর হোসেনের মুদি, হাকিমের চা, কান্তি দের, আব্দুল হাই মহাজনের মুদির দোকানসহ ৫টি দোকানে টিনের বেড়া কেটে সিগারেট, নগদ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। ওই ঘটনায় ব্যবসায়ীবৃন্দ আতংকের মাঝে রয়েছেন।
নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেয়া নেয়া হবে।
























