ads

বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৪৬
ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম বাদশা ও ইউএনও ফারহানা করিম, থানা পুলিশের পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, জাসদ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, প্রজন্মলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমা-, প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পণ করেন। ওই সময় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। ভোরে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, জাসদ’র সভাপতি মিজানুর রহমান, কৃষকলীগের সভাপতি মোঃ শাহাজ উদ্দিন সাজু, যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ আলম, ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ।
এ ছাড়া দিবসটি পালনে অন্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ী পৌর শহরে একসাথে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি পরবর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads