ads

সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সেইপ প্রকল্পের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬১
শেরপুরে সেইপ প্রকল্পের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্কিলস পর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ টি এম জিয়াউল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। বেসরকারি উন্নয়ন সংগঠন পায়াক্ট বাংলাদেশের সহযোগিতায় শেরপুর জেলা প্রশাসন ওই সভার আয়োজন করে।
সভায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পরিচালিত স্কিলস পর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের বিশেষজ্ঞ এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার সেইপ প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাধ্যমে সম্পূর্ণ সরকারি খরচে ২০২০ সালের মধ্যে দেশে ৫ লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে এবং প্রশিক্ষণার্থীদের ৭০ শতাংশের চাকরির সুযোগ রাখা হয়েছে। কর্মক্ষেত্রে নারীর অংশ গ্রহণ বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ কার্যক্রমে কমপক্ষে ৩০ শতাংশ নারীর অংশ গ্রহণ নিশ্চিত করা হচ্ছে। সুবিধাবঞ্চিত মানুষ যেমন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, চর ও হাওরসহ দুর্গম এলাকার অধিবাসী, বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কমপক্ষে এক লাখ জনগণকে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহায়তা করা হবে। প্রশিক্ষণ চলাকালে ওই জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ভাতার পাশাপাশি বিশেষ বৃত্তি দেওয়া হচ্ছে। দেশের ৩৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোর্শেদ হোসেন, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হাসেম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান প্রমুখ। সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি পরবর্তী সংবাদ শেরপুরে জামিনের পর ফের জেলগেটে গ্রেফতার বিএনপি নেতা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads