স্টাফ রিপোর্টার ॥ জামিনের পর ফের জেলগেট থেকে গ্রেফতার হওয়া শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ হযরত আলীকে ঝিনাইগাতীর একটি বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার ৭ দিনের রিমা- আবেদনসহ পুলিশ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা আগামী ২৫ ফেব্রুয়ারি রিমা- শুনানীর তারিখ ধার্য করে হযরত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইসময় তার সাথে ওই মামলার গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকেও কারাগারে পাঠানো হয়।
পুলিশের আদালত পরিদর্শক বিএনপি নেতা হযরত আলী ও আনোয়ার হোসেনকে ঝিনাইগাতীর একটি বি¯েফারক মামলায় আদালতে সোপর্দ করে জেলা কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে আন্দোলনের একপর্যায়ে গত ৫ ফেব্রুয়ারি শহরের মধ্যশেরীর এলাকার বাসা থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীকে সদর থানা পুলিশ নাশকতার ষড়যন্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। ওই মামলায় জামিন নিয়ে ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে জেলা কারাগার থেকে বের হওয়ার পর পরই ফের জেলগেট থেকে পুলিশ তাকে আটক করে।
























