স্টাফ রিপোর্টার ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের মাঝে চিত্রাংকন, আবৃত্তি, রচনা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং দেয়ালিকা প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে ওইসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা পরির্দশন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান প্রমুখ।
প্রতিযোগিতায় ৯টি পৃথক গ্রুপে জেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ওইসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিজয়ীদেরকে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হবে।
























