ads

মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মা ও শিশু মৃত্যুরোধে সচেতনতায় রক্তদান উদ্বুদ্ধকরণ প্রচারণা

খবর টি পড়েছেন : ১৫০
শেরপুরে মা ও শিশু মৃত্যুরোধে সচেতনতায় রক্তদান উদ্বুদ্ধকরণ প্রচারণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মা ও শিশু মৃত্যুরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান উদ্বুদ্ধকরণ প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি কলেজ চত্বরে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নাগরিক সংগঠন জনউদ্যোগ ওই প্রচারণার আয়োজন করে। কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. এ.কে.এম রিয়াজুল হাসান প্রধান অতিথি হিসেবে ওই প্রচারণার উদ্বোধন করেন। ওইসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. পীযুষ চন্দ্র সূত্রধর, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ। আইইডি, রক্তদিন জীবন বাঁচান (রজীবা), শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব, যুব রেডক্রিসেন্ট কলেজ ইউনিট, নারী রক্তদান সংস্থার সহায়তায় এ প্রচারণা চলাকালে প্রায় ৭শ তরুণ-তরুণীর রক্তের গ্রুপ নির্ণয় করে ব্লাড গ্রুপ কার্ড প্রদান করা হয়।
এদিকে একই অনুষ্ঠানে ‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষ হোক বাংলা’-এ শ্লোগানে শেরপুরে জাতিসংঘে বাংলা চাই অনলাইন ভোটিং ক্যাম্পেইন করা হয়। উদ্বোধনের পর পরই অনলাইনে ভোটদানের জন্য তরুণ-তরুনীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনলাইনে ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র বিতার্কিক এমদাদুল হক রিপন বলেন, বাংলা আমাদের মাতৃভাষা। জাতিসংঘে যদি বাংলা দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা পায় সেটা হবে খুব আনন্দের। এজন্য অনলাইনে ভোট দিয়ে খুব খুশী লাগছে। কলেজ ছাত্র জারিন তাসলিম লিসা, প্রাপ্তি হোড়, খন্দকার শাহরিয়ার সৌরভ অনলাইনে ভোট দিয়ে বলেন, আমরা সবাই চাই, জাতিসংঘে বাংলা দাপ্তরিক ভাষা হোক। এজন্য আমরা নিজেরা ভোট দিচ্ছি এবং অন্যদেরকে ভোটদানে উৎসাহিত করছি। ভোটদানের সংখ্যা যতো বাড়বে, আমাদের দেশের আবেদনও ততো জোড়ালো হবে। এজন্য সবাইকে অনলাইনে এ ভোটিং কার্যক্রমে অংশ নেওয়া প্রয়োজন। দেশের বৃহত্তম বানিজ্যিক গ্রুপ প্রাণ-এর সহায়তায় অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ টুয়েন্টিফোর ডট কম এ অনলাইন ভোটিং কার্যক্রমের আয়োজন করে। যে কেউ এই দাবীকে সমর্থন জানিয়ে ভোট দিতে পারেন-www.jagonews24.com/MakeBanglaOfficial এই ঠিকানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সমন্বয় পরিষদের আধার-ভাসানী প্যানেলের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads