ads

মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সমন্বয় পরিষদের আধার-ভাসানী প্যানেলের মনোনয়নপত্র দাখিল

খবর টি পড়েছেন : ২১৩
শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সমন্বয় পরিষদের আধার-ভাসানী প্যানেলের মনোনয়নপত্র দাখিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর নেতৃত্বে সভাপতি প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট তারিকুল ইসলাম ভাসানীসহ অন্যান্য প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ওইসময় নির্বাচন কমিশনার এডভোকেট মধুসূদন দত্ত, এডভোকেট মোঃ মুনীর, এডভোকেট জাহিদুল হক আধার ও এডভোকেট হাছেন আলীসহ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আবুল কাশেম জিপি, এডভোকেট মোঃ নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও এডভোকেট আবুল মানসুর স্বপন, এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, এডভোকেট মোঃ শফিকুর রহমান মিজান, এডভোকেট মজিবুর রহমান, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মিহির কুমার সাহা, এডভোকেট সুব্রত কুমার দে ভানু, এডভোকেট হাফিজুর রহমান, এডভোকেট খন্দকার মাহমুদ হাসান, এডভোকেট আব্দুল ওয়াদুদ, এডভোকেট মোঃ সুরুজ্জামান প্রমুখ।
১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সমন্বয় পরিষদ সমর্থিত অন্যান্য প্রার্থীরা হচ্ছেন সহ-সভাপতি পদে সাবেক সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট ইসমাইল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নুর উদ্দিন আহমেদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম, অডিটর পদে এডভোকেট অরুণ কুমার সিংহ, নির্বাহী সদস্য পদে এডভোকেট নরেশ চন্দ্র দে, এডভোকেট মোঃ আসাদুজ্জামান আসাদ, এডভোকেট রেদওয়ানুল হক আবীর ও এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সমন্বয় পরিষদের বিপরীতে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সভাপতি পদে এডভোকেট মোখলেসুর রহমান জীবন ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মাহবুবুল আলম রকীবের নেতৃত্বে আরেকটি প্যানেল অংশ নিচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মা ও শিশু মৃত্যুরোধে সচেতনতায় রক্তদান উদ্বুদ্ধকরণ… পরবর্তী সংবাদ শেরপুরে ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads