ads

মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৪৯
শেরপুরে ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

lashস্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সদ্য রোপিত ধান ক্ষেত থেকে হাশেম আলী (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের ডুবারচর এলাকার পার্শ্ববর্তী নিজ ধান ক্ষেতে ওই লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় মৃত সিরাজ আলীর ছেলে। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে হাশেম আলীর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, সোমবার বিকেলে হাশেম আলী সদ্যরোপিত নিজ ধানক্ষেতে পানি সেচ দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে সকাল অবধি বাড়ি না ফিরলে নিহতের স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে নিজ ধান ক্ষেতে তার লাশ দেখতে পায়। তার শরীরে পাওয়া যায় কয়েকটি জখম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সমন্বয় পরিষদের আধার-ভাসানী প্যানেলের… পরবর্তী সংবাদ শেরপুরে দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষকের স্ত্রীকে বিমার চেক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads