ads

সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা সমিতি ইউএসএ-ইনক এর নব নির্বাচিত কমিটির অভিষেক

খবর টি পড়েছেন : ১৬৬
শেরপুর জেলা সমিতি ইউএসএ-ইনক এর নব নির্বাচিত কমিটির অভিষেক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিশেষ প্রতিনিধি : শেরপুর জেলা সমিতি ইউএসএ-ইনক এর নয়া কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আমেরিকায় গঠিত শেরপুর জেলা সমিতি ইউএসএ-ইনক এর উদ্যোগে ২১০৭ ষ্টার্লিং এভিনিউ, ব্রুনেক্স, এনওয়াই-১০৪৬২, আল-আকসা পার্টি হলরুমে ১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল ৫টায় নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্যগণ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনসহ নিজ নিজ পদ পদবীসহ পরিচয় তুলে ধরেন।
শেরপুর জেলা সমিতি ইউএসএ-ইনক এর বর্তমান ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকগণের প্রেরিত ইমেইলের তথ্যমতে, সংগঠনটির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন পলাশ, নব নির্বাচিত সভাপতি মো. মাসুদ পারভেজ মুক্তা, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার মনির ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ নাইস চৌধুরীর আমন্ত্রণে ওই সংগঠনের নব নির্বাচিত কমিটির সব সদস্যসহ শেরপুর জেলার আমেরিকা প্রবাসীগন এবং অসংখ্য বাঙালী ও বাংলা প্রেমী আমেরিকান স্বপরিবারে উপস্থিত হয়ে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে শেরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট শুরু ॥ জি.কে পাইলট…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads