ads

সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট শুরু ॥ জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ৯৮ রানে জয়ী

খবর টি পড়েছেন : ১৯০
শেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট শুরু ॥ জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ৯৮ রানে জয়ী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বিসিবির আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেরপুরে শুরু হয়েছে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮। ১২ ফেব্রুয়ারি সোমবার উদ্বোধনী খেলায় জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ৯৮ রানে শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে।
শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সকালে টস জিসে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৪৬ ওভারের খেলায় উইকেটকিপার ব্যাটসম্যান রায়হান ইসলামের ৪৯ এবং রেকর্ড অতিরিক্ত ৭৪ রানে ভর করে ৩ বল বাকী থাকতে ১৭৪ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে নাহিদ ও রিপনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩১.১ ওভারে মাত্র ৭৬ রানে শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অলআউট হয়। শেরপুর মেমোরিয়ালের মোস্তালিম হোসেন (১০ রান) ছাড়া আর কেউ দুই অংকের রান করতে পারেনি।
এর আগে সকালে টুণর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক ভানু রঞ্জন দাস, ক্রীড়া সংগঠক মো. জিন্নত আলী প্রমুখ বক্তব্য রাখেন। দুই সপ্তাহব্যাপী ওই টুর্নামেন্টে শেরপুরের ৯টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা দু’টি গ্রুপে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সংক্ষিপ্ত স্কোর : জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়-১৭৪/১০, ৪৫.৩ ওভার (রায়হান ৪৯, রিফাত ২২ অতি: ৭৪, নাইম ২/২৫, হৃদয় ২/২৭)। শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়-৭৬/১০, ৩১.১ ওভার (মোস্তালিম হোসেন ১০, অতি: ২৩, নাহিদ ৩/১২, রিপন ৩/২০)। জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ৯৮ রানে জয়ী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা সমিতি ইউএসএ-ইনক এর নব নির্বাচিত কমিটির… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads