ads

শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দোলনার রশি গলায় ফাঁস লেগে স্কুলছাত্রীর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮২
শ্রীবরদীতে দোলনার রশি গলায় ফাঁস লেগে স্কুলছাত্রীর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে দোলনার রশি গলায় ফাঁস লেগে সাথী বেগম (১২) নামে এক পঞ্চম শ্রেণিপড়–য়া স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ১০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সাথী ওই গ্রামের ইজিবাইক চালক ফকির আলীর মেয়ে। সে স্থানীয় গোবরিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
নিহত শিশুর মা তুফানো বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার স্কুল ছুটির পর বাড়ি ফিরে ঘরের পাশে একটি জাম্বুরা গাছের ডালে রশি দিয়ে ঝুলানো দোলনাতে খেলতে যায় সাথী। ওইসময় সবার অজান্তে দোলনার রশিতে ফাঁস লেগে ঝুলে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে দোলনা থেকে উদ্ধার করে মাটিতে নামালে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হকের নিকট জানতে চাইতে ঘটনাটি তার জানা নেই এবং কেউ তাদের থানায় সংবাদ জানায়নি বলে উল্লেখ করেন। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মিষ্টার মিয়া বলেন, এটি একটি দুর্ঘটনা। মেয়েটি দোলনায় দোলার সময় আশপাশে কেউ ছিলো না। গলায় দোলনার রশি পেচাঁনো অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে দোলনা থেকে মাটিতে নামানোর আগেই গলায় ফাঁস লেগে তার মৃত্যু হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী মৌলিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন… পরবর্তী সংবাদ শেরপুর বারি বিটি বেগুন-৩ মাঠ দিবস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads