নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির (৭ম পর্ব) আওতায় উপকারভোগীদের ৩ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের ৫টি কেন্দ্র পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) আ. ন. আহাম্মদ আলী ও সহকারি পরিচালক (প্রশাসন) কে এম জাহিদ হোসেন। ১০ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ওইসব কেন্দ্র পরিদর্শন করেন তারা। ওইসময় তাদের সাথে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আরডিও মোসারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসানসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
























