ads

শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৮ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এসএসসির গণিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুবক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ২:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট কেন্দ্র থেকে এসএসসি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোলাইমান মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মোবাইলের স্মার্টফোন থেকে বিভিন্নজনকে ‘গণিত’ প্রশ্ন সরবরাহ করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোলাইমান মিয়া সদর উপজেলার লছমনপুর গ্রামের আমিনুল ইসলাম খোকা মিয়ার ছেলে।
শেরপুর সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহরের মডেল গার্লস ইনস্টিটিউট কেন্দ্রের সামনে একটি দল নিয়ে টহল দিচ্ছিলেন। ওই সময় এক যুবককে পরীক্ষার হলে ঢুকতে থাকা পরীক্ষার্থী ও অপেক্ষমান অভিভাবকদের মাঝে নিজের স্মার্টফোন থেকে গণিত প্রশ্ন সরবরাহ করতে দেখা যায়। পরে ওই যুবককে আটক করে স্মার্টফোন জব্দ করার পর এসএসসি গণিত ‘খ’ সেট অবিকল প্রশ্নপত্র পাওয়া যায়। ওইসময় ওই যুবককে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ওই ঘটনায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ওই প্রশ্নফাঁসের সাথে আরও কারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Need Ads
error: কপি হবে না!