ads

বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

খবর টি পড়েছেন : ১৪৩
ঝিনাইগাতীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড এবং দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফারহানা করিম। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল আওয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল প্রমুখ। পরে মেলায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে প্রথম হয়েছেন আলহাজ্ব শফিউদ্দিন আহম্মদ কলেজ ও স্কুল পর্যায়ে প্রথম হয়েছে উত্তরণ পাবলিক স্কুল।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজিত মেলায় উপজেলার ১৫শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সবজী ও ফলমূলে কীটনাশকের ক্ষতিকর প্রভাব শীর্ষক… পরবর্তী সংবাদ শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির তৃতীয় দফায় পরিবর্তিত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads