স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সবজী ও ফলমূলে কীটনাশকের ক্ষতিকর প্রভাব শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা খামারবাড়ী মিলনায়তনে আয়োজিত ওই প্রশিক্ষণে জেলার বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক কৃষককে বিষমুক্ত সবজী ও ফলমূল উৎপাদনের কৌশল শেখান বীনা ময়মনসিংহের কীটতত্ত্ব বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ তাজমুল হক। ওইসময় সবজী, ফল ও ফসলের রোগ-বালাই নিয়ে কৃষকদের নানা পরামর্শ দেন বীনা ময়মনসিংহের রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল কাশেম।
নালিতাবাড়ী বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আখতারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাথিউল হক।

























