ads

মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিস্ফোরক মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর

খবর টি পড়েছেন : ১৪৯
শেরপুরে বিস্ফোরক মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি মোঃ হযরত আলীসহ গ্রেফতারকৃত যুবদল-ছাত্রদলের ৫ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বিস্ফোরক মামলায় তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন ও আসামীপক্ষের জামিন আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান উভয় আবেদন নামঞ্জুর করেন। এর আগে সোমবার গ্রেফতারের পর সন্ধ্যায় তাদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে আদালত মঙ্গলবার শুনানীর দিন ধার্য করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে নাশকতার আশঙ্কায় সোমবার পুলিশের বিশেষ অভিযানে শেরপুর শহরের মধ্যশেরী মহল্লার বাসা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীকে গ্রেফতার করা হয়। এছাড়া ভোরে শহরের সজবরখিলা ও গৃর্দ্দানারায়ণপুর এলাকা থেকে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিঠু মিয়া ছাত্রদল কর্মী অমিত পাল, জয় চক্রবর্তী ও সাইফুল আলম সানীকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় ৪৩ জনের নাম সুনির্দিষ্ট করে ও অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে ভাঙচুর… পরবর্তী সংবাদ শেরপুরে সবজী ও ফলমূলে কীটনাশকের ক্ষতিকর প্রভাব শীর্ষক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads