ads

মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে ভাঙচুর ॥ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ২২১
শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে ভাঙচুর ॥ গ্রেফতার ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীকে গ্রেফতারের প্রতিবাদে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে শহরের নাগপাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫) ও বাগরাকসা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আমিনুল ইসলাম (৩৮)। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিএনপি নেতা হযরত আলীকে গ্রেফতারের পর নাশকতা সৃষ্টির লক্ষ্যে সোমবার রাতে বিএনপি কর্মীরা শহরে ৬-৭টি অটোরিকশা ভাঙচুর করেন। ওই ঘটনায় গ্রেফতার কামাল হোসেন ও আমিনুল ইসলামসহ ৩২ জনের নাম সুনির্দিষ্ট করে ও অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামী করে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। পুলিশ ওই ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে শ্রীবরদীতে নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা-পুলিশ। এরা হলেন পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম ও তাতিহাটী ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম। তাদের নিকট থেকে পুলিশ ৩ টি ককটেল উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে উপজেলার কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে বিস্ফোরক মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads