ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড এবং দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।
মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম প্রমুখ। সভা শেষে মেলায় স্থাপিত বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
মেলায় উপজেলার ১৫ শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মেলা শেষ হবে বুধবার।
























