ads

বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৫৪
শ্রীবরদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামের সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। গায়ের রং শ্যামলা। গায়ে শার্ট ও পরনে লুঙ্গি ছিল। মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামের বুলবুল মাষ্টারের সেচ মেশিন ঘরের পাশে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃত ব্যক্তির শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়ের হোসেন জানান, তিনি লাশটি দেখেছেন। তবে চিনতে পারেননি।
এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই আবুল কাশেম জানান, লাশটি এলাকার অনেক মানুষ দেখেছে। কেউ চিনতে পারেনি। তবে লাশের ছবি সংরক্ষিত রাখা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে নারীর খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় সহযোগীসহ মূলহোতা… পরবর্তী সংবাদ শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি-সমমানের পরীক্ষা শুরু ॥ প্রথম…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads