ads

বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি-সমমানের পরীক্ষা শুরু ॥ প্রথম দিনে অনুপস্থিত ১১১

খবর টি পড়েছেন : ৩২১
শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি-সমমানের পরীক্ষা শুরু ॥ প্রথম দিনে অনুপস্থিত ১১১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ১ ফেব্রয়ারি বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১১১ জন পরীক্ষার্থী। প্রথম দিনে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
জানা যায়, এবার জেলার ৫টি উপজেলার ১৯ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ১৭ হাজার ১৫৭ জন। বৃহস্পতিবার প্রথম দিনে এসএসসি’তে ১৩ হাজার ৬৩২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩৯ জন। মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় ২ হাজার ৪৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ হাজার ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন অনুপস্থিত ছিলো।
এদিকে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের তৎপরতায় পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বিরাজ করায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে পায়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে সুমাইয়া

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads