ads

বুধবার , ৩১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নারীর খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় সহযোগীসহ মূলহোতা মাসুদ গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮৪
নালিতাবাড়ীতে নারীর খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় সহযোগীসহ মূলহোতা মাসুদ গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে নারীকে হত্যার পর লাশ টুকরা করে গুম করার চেষ্টা মামলার মূল হোতা মাসুদ মিয়া (৩৪) ও তার আরেক সহযোগী আব্দুস সাত্তারকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। ৩১ জানুয়রি বুধবার ভোরে ঢাকার দক্ষিণখান এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। তার আগে রাতে নালিতাবাড়ীর চাঁদগাও গ্রামের চাহাপাড়ার বাড়ী থেকে শহর আলীর ছেলে আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ চাঁদগাও গ্রামের আব্দুল খালেকের ছেলে। বৃহস্পতিবার পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনসহ মাসুদ ও সাত্তারকে আদালতে সোপর্দ করা হবে।
এ নিয়ে ওই নারী হত্যার ঘটনায় সর্বমোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত ২৬ জানুয়ারি ওই মামলার এজাহারভুক্ত আসামী চাঁদগাও গ্রামের মজিবর রহমানের স্ত্রী আবেদা খাতুন, নূর ইসমাইলের স্ত্রী মিনারা বেগম এবং আব্দুল মোতালেবের মেয়ে রওশন আরা বেগমকে গ্রেফতার করা হয়। তারা এখন জেলা কারাগারে আটক রয়েছেন।
নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার হোসেন ওই দু’জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী রোকশানা বেগমকে (২২) চালকলে কাজ করার কথা বলে ডেকে আনেন পাশ^বর্তী নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের মাসুদ। তারপর থেকে ওই নারীর কোন সন্ধান মেলেনি। পরে ২৫ জানুয়ারি শুক্রবার সকালে চাঁদগাওয়ের সুরতখাল সংলগ্ন মাসুদের মামা মোতালেবের সদ্য রোপিত বোরো আবাদী জমির মাটি খুড়ে জমিতে পৃথক পৃথক ভাবে পুঁতে রাখা অবস্থায় রোকশানার লাশের খন্ডিত দেহ ও মাথা উদ্ধার করে পুলিশ। তবে অদ্যাবধি লাশের হাত ও পায়ের কোন সন্ধান মেলেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির বনভোজন ২৪ ফেব্রুয়ারি পরবর্তী সংবাদ শ্রীবরদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads